মুম্বাইয়ের বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে রওনা দেয়ার আগে বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠির আটকের পর এবার বিক্ষোভ থেকে আটক হলেন বলিউড অভিনেতা ইমরান খান। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভের সমর্থনে সেখানে উপস্থিত ছিলেন নায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে ইমরানকে আটক করে মুম্বাই পুলিশ। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তা পোস্ট করেন ইমরান। আটকের পর তোলা সেলফিতে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি।

ক্যাপশনে অভিনেতা লেখেন,

দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

আটক প্রসঙ্গে পুলিশ বলছে, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান আজাদ ময়দান। কিন্তু সিজেপি সমর্থনে বিক্ষোভকারীরা বলছেন বিক্ষোভের জন্য তাদের নির্ধারিত স্থান ছিল আগস্ট ক্রান্তি ময়দান। মুম্বাই পুলিশ আরও জানায়, ওই কর্মসূচির জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। অন্যদিকে সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু কোনো উত্তর পাননি।

প্রসঙ্গত, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে  শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন ইমরান খান। ওই সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইমরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে দেড় শতাধিক মামলা, চিঠি পাঠালেও কী দেশে ফিরবে অর্থ?

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাটের অভিযোগ উঠেছে ব্যাংক খাত নিয়ে। বেসিক ব্যাংক ও হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে এস আলম...

সড়ক দুর্ঘটনায় ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

সড়কে প্রাণহানির চিত্র ভয়াবহ! ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় ৩০০ পরিবার। রোববার (৮ নভেম্বর) রোড সেফটি...

পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো...

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস। রোববার (৮...