প্রাথমিক শিক্ষা চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বিক্ষোভ

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু না করার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 


সোমবার (১২ অক্টোবর) সকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন। 


এ সময় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন, ফলে ক্যাম্পাসের সব ধরনের ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।


আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানে বন্ধ থাকা প্রাথমিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই আশঙ্কা থেকে এর আগে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে  মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি পালনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।


দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইয়ান বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এমনিতেই শ্রেণিকক্ষ, খেলার মাঠ এবং অন্যান্য একাডেমিক সুযোগ-সুবিধার সংকট রয়েছে। এই অবস্থায় যদি নতুন করে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়, তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা পরিবেশ ও মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হবে।’


নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া হুসাইন জানায়, ‘প্রাথমিক শাখা চালু হলে আমাদের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলা দুটোই মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ছোট শিশুদের জন্য আলাদা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গিয়ে বড় ক্লাসগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তাই বাধ্য হয়ে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছি। আমাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’


এ বিষয়ে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা বলেন, ‘প্রাথমিক কার্যক্রম চালুর বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় এবং সমাধান করা যায়।’

আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে দেড় শতাধিক মামলা, চিঠি পাঠালেও কী দেশে ফিরবে অর্থ?

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাটের অভিযোগ উঠেছে ব্যাংক খাত নিয়ে। বেসিক ব্যাংক ও হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে এস আলম...

সড়ক দুর্ঘটনায় ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

সড়কে প্রাণহানির চিত্র ভয়াবহ! ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় ৩০০ পরিবার। রোববার (৮ নভেম্বর) রোড সেফটি...

পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো...

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস। রোববার (৮...