বিক্ষোভে অংশ নেওয়ার পর অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

অভিনেতা ইমরান খানকে ভারত ছেড়ে চলে যেতে বলেছে মুম্বাই পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কয়েক দিনের মাথায় তাকে এই নির্দেশ দেওয়া হলো।

মুম্বাই পুলিশ তাদের নোটিশে, বলিউড অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার জন্য ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। খবর এনডিটিভি’র।

পুলিশ বলছে, ‘ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রতিবেদন অনুসারে, ইমরান খানের মার্কিন নাগরিকত্ব আছে এবং তার কাছে ভারতের পূর্ণ নাগরিকত্বের পরিবর্তে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে।

এনডিটিভি জানায়, ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর বিধান অনুযায়ী এই প্রস্থান নোটিশ জারি করা হয়েছে। এই আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, ভারতে বিদেশিদের প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাফেরাকে নিয়ন্ত্রণ, সীমাবদ্ধ বা নিষিদ্ধ করার লক্ষ্যে ভারত সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আদেশ, নির্দেশ বা অনুশাসন জারি করার ক্ষমতা রাখে।

গেল ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার সঙ্গী, অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং আত্মীয় জেইন মেরি খান।

প্রতিবাদের সময় ওই তিনজনকে আটক করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়।

আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে দেড় শতাধিক মামলা, চিঠি পাঠালেও কী দেশে ফিরবে অর্থ?

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাটের অভিযোগ উঠেছে ব্যাংক খাত নিয়ে। বেসিক ব্যাংক ও হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে এস আলম...

সড়ক দুর্ঘটনায় ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

সড়কে প্রাণহানির চিত্র ভয়াবহ! ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় ৩০০ পরিবার। রোববার (৮ নভেম্বর) রোড সেফটি...

পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো...

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস। রোববার (৮...