‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে রসিকতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) জর্জিয়ার ডালটনে এক নির্বাচনী সমাবেশে ইরানি প্রেসিডেন্ট পদকে কটাক্ষ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে কারো নাম নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে শুধু ‘মোহাম্মদ’ বলে ডাকুন। এতে ৬৫ শতাংশ সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। ‘হ্যালো, মোহাম্মদ!’ আমি বছরের পর বছর ধরে এটা করে আসছি, কখনোই ভুল হয়নি।

মোহাম্মদ মুসলিম পুরুষদের অন্যতম প্রচলিত একটি নাম। ইসলামের প্রবর্তক নবী মুহাম্মদের নামানুসারে তাদের ছেলেদের নাম রাখা হয়।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন উপলক্ষ্যে রিপাবলিকান রাজনৈতিক প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন ট্রাম্প। জর্জিয়ার ডালটন মিউনিসিপ্যাল​বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত জনসভায় ইরান নিয়ে বক্তব্যে সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানই একমাত্র দেশ যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। এরপর তিনি মোহাম্মদ নামের বেশ কয়েকজনকে প্রেসিডেন্ট হতে চান কিনা,  তা জিজ্ঞেস করার ভান করেন। ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জর্জিয়ায় ট্রাম্পের এই রসিকতায় সাড়া ছিল খুবই সামান্য।

মানবাধিকার কর্মী এবং মুসলিম প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলো ট্রাম্পের এমন বক্তব্যের বারবার সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ট্রাম্পের এমন বক্তব্যে মুসলিম, অভিবাসী এবং জাতিগত সংখ্যালঘুদের হেয় প্রতিপন্ন ও উপহাস করো হয়।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার মৌসুমে ট্রাম্প এ ধরনের বাগাড়ম্বর বক্তব্য আরও বাড়িয়েছেন। বিশেষ করে সোমালি ও মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন মুসলিম ডেমোক্র্যাটিক মার্কিন সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদ এবং মিনেসোটার ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমর, যিনি সোমালি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...