মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। দেশটির ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা সবচেয়ে বড় আর্থিক দণ্ডগুলোর একটি এটি।


বুধবার (২১ অক্টোবর) বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ আদেশ দেন। এর আগে গত সেপ্টেম্বরে জুরিরা দেখতে পান, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে মেটা ও এর কর্মকর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টি বিভ্রান্তিকর ছিল। এতে অঙ্গরাজ্যটির ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখেরও বেশি বার লঙ্ঘিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।


ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সূত্র ধরে মামলাটি হয়। ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল বলে অভিযোগ ওঠে। এসব তথ্য ব্যবহার করে ভোটারদের সম্পর্কে বিশ্লেষণ এবং লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারশিবিরও ছিল।


২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলা করে নিউ মেক্সিকো। অঙ্গরাজ্যটির অভিযোগ, ব্যবহারকারীদের তথ্য কারা পাচ্ছে এবং ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতে প্রতিষ্ঠানটি কী করছে—এসব বিষয়ে মেটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।


বিচারক প্রথমে আইন অনুযায়ী ২১৯ বিলিয়ন ডলারের বেশি জরিমানার হিসাব করলেও পরে তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলার নির্ধারণ করেন।


তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের রায় অঙ্গরাজ্যটিতে ব্যবসা পরিচালনা কঠিন করে তুলবে।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...