মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন মিশন থেকে কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘সৌদি আরবে শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’


ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিগটের ভাষ্য, হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে।


এদিকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। একই দিনে সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় দুইজন নিহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক। বিশেষ করে,...

স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা...

খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী। পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি...

এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী...

ডিবির অভিযানে ‘ভুল বোঝাবুঝি’, আহত ৩

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য। আহতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক (এসআই)...