বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলায় এই ঘটনা ঘটে। নিহত কাওসার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি ভাড়ার মোটরসাইকেল চালাতেন। 

পুলিশ সূত্রে জানা যায়, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাস নিয়ে একদল সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। 

এ সময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মালয়েশিয়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব-সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় একটি জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের...

লবণাক্ততায় ১৮ জেলায় ৫৩ শতাংশ জমি অনাবাদি, বিশেষজ্ঞরা কী বলছেন?

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা। উপকূলীয় ১৯ জেলার ১৮টিতেই প্রায় ৫৩ শতাংশ জমি বছরজুড়ে অনাবাদি থাকছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ, বাড়ছে বেকারত্ব,...

দীপাবলির ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও...

হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৭, মামলায় আসামি শতাধিক

ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে...