মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তেহরানে সৌদি-ইরানের বৈঠক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এড়িয়ে শান্তি ফিরিয়ে আনতে এবার সরাসরি সংলাপে বসল সৌদি আরব ও ইরান। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে এক বৈঠকে মুখোমুখি হন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধি ও ইরানি শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও উপস্থিত ছিলেন। তারা পরস্পরের মধ্যে পৃথক বৈঠক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক এই আলোচনার পর মক্কা চুক্তিভুক্ত দেশসমূহ এবং ইরানি কর্মকর্তারা ভবিষ্যতে আরও আলোচনার ধারা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।


বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানান। মুসলিম বিশ্বের ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আঞ্চলিক শান্তি ও ঐক্য জোরদারে এবং পারস্পরিক বোঝাপড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের এই উপস্থিতি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।’


ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়িও আলোচনায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বৈঠককে খুবই সফল হিসেবে বর্ণনা করেন। রেজায়ে বলেন, ‘আমার মনে হচ্ছে অঞ্চলে এক নতুন আবহ তৈরি হচ্ছে। আলোচনার সময় দায়িত্বশীল নেতাদের মধ্যে আমি অত্যন্ত ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি।’


সৌদি আরবের জনকূটনীতি বিষয়ক উপমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে যুবরাজ খালিদের নেতৃত্বে উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদল তেহরান সফর করেছে। কাতার ও পাকিস্তানের চলমান মধ্যস্থতা উদ্যোগকে সমর্থন জানানো এবং সংঘাত এড়িয়ে সংলাপের পথ উন্মুক্ত করাই এই সফরের প্রধান লক্ষ্য।


সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি এড়াতে আলোচনার পথ খোলা রাখা জরুরি। সৌদি আরব মনে করে, মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী...

ডিবির অভিযানে ‘ভুল বোঝাবুঝি’, আহত ৩

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য। আহতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক (এসআই)...

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য...

তারেক ও এরদোয়ান বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদারে এ বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে...

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদার বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহধর্মিণী ফার্স্ট লেডি মাদাম এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের...