২৮ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ তারকা

মাত্র ২৮ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ইতি টেনে ইতোমধ্যে নতুন পেশায় যোগ দিয়েছেন তিনি।  সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান পারসোনিওতে নতুন দায়িত্ব নিয়েছেন হোয়াইট।

আয়ারল্যান্ডের হয়ে সর্বশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন হোয়াইট। জাতীয় দলের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার।

২০২১ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হোয়াইটের। আয়ারল্যান্ডের রিস্ট স্পিনের ঘাটতি পূরণে তাকে দীর্ঘমেয়াদি সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়েছিল। ৩৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার শিকার ৩৬ উইকেট।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের দলে ছিলেন তিনি। তবে তিন আসর মিলিয়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচে।

সাদা পোশাক ও ওয়ানডে ক্রিকেটে অবশ্য নিয়মিত সুযোগ পাননি হোয়াইট। ২০২৩ সালে দুটি ওয়ানডে এবং একই বছরের শুরুতে তিনটি টেস্ট খেলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেকেই তিনটি উইকেট নিয়েছিলেন হোয়াইট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হারের সময় সম্মিলিতভাবে ৩২২ রান দিয়ে মাত্র একটি উইকেট পান তিনি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ম্যাচ না খেলেই টেস্টে অভিষেক হওয়ায় লাল বলের ক্রিকেটে তার অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে।

নিজের লিংকডইন অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দিয়ে হোয়াইট লেখেন, ‘অসাধারণ একটি যাত্রার পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি আনন্দিত। পারসোনিওতে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নতুন দায়িত্ব নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘বছরের পর বছর আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা, তিন সংস্করণে খেলা এবং তিনটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতাগুলো সব সময়ই আমার জন্য অত্যন্ত গর্বের হয়ে থাকবে।’ 

আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ করে দেওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোয়াইট বলেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করার এবং শৈশবের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট আমাকে যে স্মৃতি, শিক্ষা ও আজীবনের বন্ধুত্ব উপহার দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা জানাই।’

আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্যারি উইলসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াইটের অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, ‘বেন সব সংস্করণেই খেলেছে, তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই তাকে সবচেয়ে বেশি মনে রাখা হবে। বল থেকে বাড়তি বাউন্স আদায় করার ক্ষমতা এবং দুর্দান্ত গতিতে বল করার কারণে সে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে উঠত।’ 

উইলসন আরও বলেন, ‘তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া প্রমাণ করে, দলের কাছে সে কতটা মূল্যবান ছিল। নিজের ক্যারিয়ারে যা অর্জন করেছে, তা নিয়ে তার গর্বিত হওয়া উচিত।’ 

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...