বৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ

মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই নেয়া হয়েছে চা বিরতি। তবে বিরতির আগে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে গেছে সফরকারীরা।


প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকেরা। তবে ১ উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ দ্রুত বিপর্যয়ে পড়ে।


ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ১ উইকেটে ২৮ রান থেকে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৩। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। রোস্টন চেজ নেন ৩টি এবং শামার জোসেফ নিয়েছেন একটি উইকেট।


এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৬১ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।  জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...