এনসিপির ক্রীড়া প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ বিকেলে, কারা পাচ্ছেন দায়িত্ব?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই সংগঠনের ঘোষণা দেয়া হবে।


সংগঠনটিতে যোগ দিচ্ছেন ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবির অর্থ বিভাগের সাবেক প্রধান এম নাজমুল ইসলাম।


আজ বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে। এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, আত্মপ্রকাশ করতে যাওয়া এই সংগঠনে নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক এবং এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করা হতে পারে।


ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


দেশজুড়ে প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে নাজমুল আবেদীন ফাহিমের সুপরিচিতি থাকলেও এম নাজমুল ইসলাম নামটির সঙ্গে বিতর্ক জড়িয়ে রয়েছে। বিসিবির এই সাবেক কর্মকর্তা ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম হয়েছিলেন। তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলা ছাড়াও ক্রিকেটারদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি।


বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে কি না, এমন এক প্রশ্নে এম নাজমুল বলেছিলেন, ‘খেলতে গিয়ে ওরা যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে যে আমরা এত কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা ফেরত চাইছি নাকি!’


তিনি আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় কতটুকু কী করতে পারছি?’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...