গাজীপুরের সালনায় শ্রমিকদের অবস্থান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন তারা।


এদিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক কারখানার শ্রমিকদের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। মৌচাক, কোনাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় তারা সড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা চালান আন্দোলনকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধার অভিযোগে গাজীপুরে আলাদা তিনটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈড় থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার তথ্য নিশ্চিত করে জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।


দুই সপ্তাহ ধরে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গতকালও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।


গতকাল সোমবার সারা দেশে ৬৭০টি কারখানা বন্ধ হয়ে পড়েছিল এবং প্রায় ১৭ লাখ শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়।

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। জানা...

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...

ইসরাইলের পরমাণু রহস্য নিয়ে ৬০ বছরের নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ছয় দশকের নীরবতা ভাঙার চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায়...