ইসরাইলের পরমাণু রহস্য নিয়ে ৬০ বছরের নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ছয় দশকের নীরবতা ভাঙার চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় প্রশ্নের মুখে পড়েছে ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের গোপন সমঝোতা। এবার অবস্থান স্পষ্ট করার দাবি তুলছেন মার্কিন আইনপ্রণেতারাও।

ইসরাইলের নেগেভ মরুভূমির এক স্থাপনাকে একসময় বলা হতো বস্ত্র কারখানা। অথচ সেটিই ছিল ইসরাইলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র। ষাটের দশকে মার্কিন কূটনীতিকদের কাছেও এর প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করে তেল আবিব। পরে গোয়েন্দাদের কাছে তথ্য পৌঁছালেও নীরব থাকে ওয়াশিংটন।

সেই নীরবতা এখনও ভাঙেনি। ইসরাইল কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেনি। বিশেষজ্ঞদের মতে, এটি পারমাণবিক অস্পষ্টতার নীতি। ধারণা করা হয়, ইসরাইলের কাছে রয়েছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড।

স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলোর প্রতিক্রিয়া এড়াতেই এই নীতির শুরু। ১৯৬৯ সালে নিক্সন ও গোল্ডা মেইরের বৈঠকের পর ইসরাইলের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন চাপ কমে যায়।

তবে ইরানকে ঘিরে বাড়ছে উদ্বেগ। দেশটির কাছে এখনো প্রায় এক হাজার পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি পর্যালোচনা করছে কংগ্রেস।

এমন পরিস্থিতিতে ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের নীরবতা ভাঙার দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াকিন কাস্ত্রো। তার মতে, বিষয়টি এড়িয়ে যাওয়া বিপজ্জনক। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, এ বিষয়ে বিভিন্ন স্বার্থের মধ্যে ভারসাম্য রাখতে হয়।

এরই মধ্যে ইসরাইলকে প্রায় চারশ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের সম্ভাবনার কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরাইলের পারমাণবিক সক্ষমতা স্বীকার করলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। আর নীরবতা বজায় রাখলে তা নিয়ন্ত্রণ আরও কঠিন হবে।

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...

১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।সোমবার (৯...

রুপনগরে থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় হাতেনাতে আটক ১

রাজধানীর রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে একব্যক্তি হাতেনাতে আটক করেছে পুলিশ।সোমবার (০৯ নভেম্বর) সকালে রুপনগর থানা সূত্রে এ তথ্য...

তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর)...

ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।রোববার (০৮ নভেম্বর) সেনাবাহিনী এবং এপিবিএনের সমন্বয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ যৌথ অভিযান চালানো...