শাহরুখকে নিয়ে রহস্যময় পোস্ট কারিনার

বলিউড মেগাস্টার শাহরুখ খান জীবনের ৬১তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। বলিউড বাদশাহর সুন্দর এ মুহূর্তের দিনে অভিনেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

সোমবার (২ নভেম্বর) ইনস্টাগ্রামে শাহরুখ খানের জন্মদিনে একটি বিশেষ ছবি প্রকাশ করেন কারিনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, আলো ছায়ার আধারিতে একসঙ্গে নাচছেন কারিনা এবং শাহরুখ। যদিও ছবিতে এ দুই তারকার মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।

ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন,

শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি… আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।

কারিনার এমন পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা। খুব শিগগিরই মুক্তি প্রতীক্ষিত সিনেমা‘কিং’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।

‘কিং’ সিনেমায় নাম ভূমিকায় ধরা দেবেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। সিনেমায় আরও রয়েছেন নায়কের মেয়ে অভিনেত্রী সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসী এবং অভয় বর্মা।

এ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে শাহরুখ খানের সঙ্গে ড্যান্স ফ্লোরে ঝড় তুলবেন কারিনা কাপুর। পোস্টে সেটিরই ইঙ্গিত দিয়েছেন নায়িকা। 

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।  জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...