প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সমাধান এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রিমিয়ার লি ছিয়াংকে শুভেচ্ছা জানান। 

লিউ হাইশিং জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা নিয়ে যৌথ ঘোষণা দেয়া হয়েছিল। ওই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে লিউ হাইশিং বলেন, বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনার প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি।

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। জানা...

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...

ইসরাইলের পরমাণু রহস্য নিয়ে ৬০ বছরের নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ছয় দশকের নীরবতা ভাঙার চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায়...