বাংলা ট্রিবিউনের সাংবাদিক নাদিমের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীর্ঘ সাতদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন তরুণ সাংবাদিক নাদিম মাহমুদ (৩৫)।


শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নাদিম মাহমুদ বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি এবং সাভার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি স্থানীয় দৈনিক ফুলকিতে কাজ করেন। পরে বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


শুক্রবার রাতে নাদিমের মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় কর্মস্থল ও সাংগঠনিক ঠিকানা সাভার প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে রাত ৮টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


জানাজার আগে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত সাংবাদিক, সহকর্মী ও সাভারবাসীর কাছে নাদিমের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তারা। নাদিমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য সবার কাছে দোয়া চান।


জানাজায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।


এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিব, সাবেক সাধারণ সম্পাদক  গোবিন্দ  আচার্য এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, প্রেসক্লাবে সাবেক সভাপতি  মোজাফফর হোসেন  জয়, সাধারণ  সম্পাদক ওমর ফারুক, সাভার প্রেস ক্লাবের সহসভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অসংখ্য সহকর্মী।


মৃত্যুকালে নাদিম মাহমুদ দুই বোন, বাবা ও মাকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও সাংবাদিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।  জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...