ভালো আইনজীবী হতে হলে, শর্টকাট ভুলে যান: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের মর্যাদা রক্ষায় পড়ালেখা করে আদালতে যেতে হবে। আইনজীবী হওয়ার কোনো শর্টকাট নেই। ভালো আইনজীবী হতে হলে শর্টকাট পথ ভুলে যান।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় নিম্ন আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অনেকে আইনের থেকে ক্ষমতার দম্ভ বেশি দেখান। আমরা চাই এর অবসান হোক।

তিনি বলেন, আইনজীবীদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। মুরগির বাচ্চার মতো অবস্থা। আইনজীবীদের বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। প্রত্যেকটা কোম্পানিতে বাধ্যতামূলক আইনজীবী থাকতে হবে। প্রয়োজনে কোম্পানি আইন পরিবর্তন করতে হবে। আইনজীবীদের বিকল্প কর্মসংস্থানের চিন্তা করা হচ্ছে।

জেলা পর্যায়ে আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি বরাদ্দের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ পেশাকে আরও সামনে এগিয়ে নিতে চাই। আইনজীবী সুরক্ষা আইন অবশ্যই চাই। ট্রাইব্যুনালগুলোকে আরও গতিশীল করতে হবে। দু’একজন আইনজীবীদের কারণে পেশার সুনাম নষ্ট হয়।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...