ফরিদপুরে শিশুকে বলাৎকার চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক ইমামকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

রোববার (০৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। 

রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামের পুরুরা গ্রামের খবির মোল্যার ছেলে। তিনি পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি মসজিদে শিশুদের মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা দিতেন।


আদালত সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম প্রতিদিন ভোরে ধর্মীয় শিক্ষার জন্য মসজিদের মাইকের মাধ্যমে শিশুদের ডাকতেন। ঘটনার দিন ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি হওয়ায় মাইকে ডাকেননি। এরমধ্যে ভুক্তভোগী শিশুটি মসজিদে চলে যায়। এরপর শিশুটিকে একা পেয়ে পা টিপাতে শুরু করেন এবং একপর্যায়ে গোপনাঙ্গ ধরিয়ে বিকৃত আচরণ করেন। এছাড়া শিশুটির পরিহিত প্যান্ট খুলে বলাৎকারের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির শরীরের ওপর বীর্যপাত ঘটায়। ওই সময় শিশুটি কৌশলে দরজা খুলে দৌঁড়ে বের হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়।

এমন খবরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই দিন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই মামলায় একই বছরের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। 

রায়ের সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেছেন।

তিনি আরো জানান, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করছে। এছাড়া রাষ্ট্রপক্ষ মনে করে- যাদের দায়িত্ব ছিল শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার, তাদের দ্বারা এ ধরনের অপকর্ম মেনে নেওয়ার মতো নয়। সুতরাং এ রায়ে মধ্যে দিয়ে সমাজ এমন অপকর্ম থেকে রক্ষা পাবে।

দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। এই চোটের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতেও নামেননি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও...

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...