গুম হওয়া বাবার বয়স থামলেও বেড়েছে সন্তানের, মেলেনি এখনও খোঁজ

স্বাধীন দেশের স্বাধীন ভূ-খণ্ড অথচ এ জনপদের বহু পরিবারের আকাশে শুধুই গুমোট অন্ধকারের কালো মেঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনের নির্মম বলি হয়ে যারা হারিয়ে গেছেন, তাদের কেউ কেউ ফিরে এলেও এখনও খোঁজ মেলেনি শত শত মানুষের। নিরুদ্দেশ এসব মানুষের স্বজনদের প্রতিটি দিন আজও কাটে শুধুই অপেক্ষায়। 

২০১৩ সালের রমজান মাস। ইফতারের ঠিক আগ মুহূর্তে বাসা থেকে ডেকে নেওয়া হয় পরিবারের ছোট ছেলে টিটুকে। তারপর ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে ১৩টি বছর কিন্তু টিটোর জন্য মায়ের অপেক্ষা এখনও ফুরায়নি। 

এর আগে বড় ভাইয়ের মৃত্যুর তিন দিনের মাথায় মেঝ ভাইয়ের নির্মম পরিণতিও দেখেছে এ পরিবারটি। যাকে চাঁদাবাজরা লোহার শিক মাথায় ঢুকিয়ে হত্যা করে। একেএকে তিন ছেলেকে হারিয়ে সেই মা আজ জীবিত এক লাশের প্রতীক যেন। টিটুকে নিজের সন্তানের মতো লালন-পালন করা বড় বোন আর তার স্বামী আজ মাকে বুকে আগলে রেখেছেন এ চরম আতঙ্কের মাঝেও।

আবার ৫ বছরের আরিয়ান। সে বাবার ছবি বুকে নিয়ে ১৮ বছরের পা রেখেছে। বাবা ফিরেবে প্রতিটি দিন কাটে এ আশায়। একই বছর পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় সূত্রাপুর থানা ছাত্রদল নেতা সোহেলকে। সেই তখন থেকে সোহেলের ৫ বছরের শিশু বাবার ছবি বুকে জড়িয়ে ঘুরেছে এ দ্বারে সে দ্বারে। ছোট্ট আরিয়ান বড় হয়ে গেলেও বাবার ছবির বয়স বাড়েনি এতটুকুও। আর সোহেলের স্ত্রীর একটাই প্রশ্ন, স্বাধীন দেশে জন্ম নেয়া একজন মানুষের শেষ ঠিকানা কেন থাকবে না?

খোঁজ না পাওয়া এসকল মানুষের বিষয়ে জানতে চাইলে সাবেক গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নুর খান লিটন সময় সং বাদকে জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনামলে গুম হওয়া আড়াইশোরও বেশি মানুষের হদিস এখনও মেলেনি। আর কোনো মানবাধিকার সংস্থায় লিপিবদ্ধ হয়নি এমন নিখোঁজ মানুষের সংখ্যাও অসংখ্য। যাদের শেষ অবস্থা স্বজনদের জানানো রাষ্ট্রের দায়িত্ব।


নুর খান লিটন সময় সংবাদকে আরও বলেন, এ গুম হওয়া ব্যক্তিরা তারা কিন্তু দেশের জন্য, গণতন্ত্রের জন্য অপরাধীদের দ্বারা ঘটনার শিকার। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে যেভাবে গুমের বিস্তৃতি ঘটেছে ২৫০ এর উপরে। যাদের এখন পর্যন্ত আমরা হদিস পাইনি। বিচার তো এ কারণে দরকার, যেন ভবিষ্যতে কোনো সরকার কোনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ধরনের ঘটনা যাতে না ঘটাতে পারে।  

আইনের শাসন, মানবাধিকার এমন ভারি ভারি শব্দগুলো চাপা পড়ে আছে গুম হওয়া এসকল মানুষের স্বজনের দীর্ঘশ্বাসের আড়ালে। আইনি বাহিনীর বে-আইনি কাজের দায় কতকাল বয়ে বেড়াবে এ রাষ্ট্র এ প্রশ্ন এখন সকলের।

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। জানা...

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...

ইসরাইলের পরমাণু রহস্য নিয়ে ৬০ বছরের নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ছয় দশকের নীরবতা ভাঙার চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায়...

১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯...