মোবাইল অপারেটরদের পাশে জিএসএমএ, কী বলছে বিটিআরসি?

প্রায় ২১ হাজার কোটি টাকার তরঙ্গ নবায়ন ফি নিয়ে তিন মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিরোধ চলছে। অপারেটরদের পক্ষে নিয়ন্ত্রক সংস্থার ওপর চাপ দিচ্ছে মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ। সংগঠনটির দাবি, তরঙ্গের দাম না কমালে নেটওয়ার্কে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে গ্রাহক সেবায়। তবে বিটিআরসির মতে, আর্থিক ছাড়ের পরও দাম কমানোর দাবি অযৌক্তিক।

মোবাইলে কথা বলা থেকে শুরু করে দ্রুতগতির ইন্টারনেট সেবা–সবই চলে তরঙ্গের ওপর ভর করে।

বর্তমানে দেশে ১৯ কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিতে ৪০৬.৬ মেগাহার্জ তরঙ্গ ব্যবহার করছে চার মোবাইল অপারেটর। এর মধ্যে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের কাছে থাকা ৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ ব্যান্ডে ৭৯.২ মেগাহার্জ তরঙ্গের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে ১০ নভেম্বর। 

২০ বছর মেয়াদে এই তরঙ্গ নবায়নে প্রায় ২১ হাজার ২৫০ কোটি টাকা ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে বিটিআরসি। ৩ ব্যান্ডে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের পর দাঁড়িয়েছে এই তরঙ্গমূল্য।

কিন্তু এই ছাড়েও খুশি নয় তিন অপারেটর। দাম আরও কমাতে বিটিআরসিকে চিঠি দিয়েছে অপারেটরদের সংগঠন এমটব। এবার সেই দাবির পক্ষে অবস্থান নিয়ে বিটিআরসিকে চাপ দিচ্ছে জিএসএমএ। ১ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থাকে দেয়া চিঠিতে সংগঠনটি বলেছে, বাংলাদেশে অপারেটরদের আয়ের যে অংশ তরঙ্গের পেছনে খরচ হয়, তা বৈশ্বিক গড়ের দ্বিগুণ। দাম না কমলে নেটওয়ার্ক উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ সম্ভব হবে না, ফলে গ্রাহক সেবার মান খারাপ হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,

শুরুতে ১৫ বছরের মূল্যে ২০ বছরের লাইসেন্স দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে, সেই অনুযায়ী কিছু হচ্ছে না। এ নিয়ে আমি একটু উদ্বিগ্ন।

অন্যদিকে, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ‘বিষয়টি নিয়ে আরও আলোচনা করে এমন একটি মূল্য নির্ধারণ করা সম্ভব, যাতে দেশের ভবিষ্যৎ বিনিয়োগ নিশ্চিত করা যায়।’  

এ অবস্থায় নবায়ন মূল্য সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা; ২০ বছরের লাইসেন্স মেয়াদে সমান বার্ষিক কিস্তির সুযোগ দেয়া; ভ্যাট পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে জিএসএমএ। অপারেটরদের দাবি মানলে ২১ হাজার কোটি টাকার বেশি যে রাজস্বের আশা করছে সরকার, তা পাওয়া যাবে না। বর্তমান পরিস্থিতিতে এত বড় অঙ্কের রাজস্ব ছাড় দেয়া হবে কি-না, সেই সিদ্ধান্ত সরকারই নেবে বলছে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন,

অপারেটরদের স্বার্থ হচ্ছে তরঙ্গের দাম যতটা সম্ভব কমানো। এ বিষয়ে আরও আলোচনার সুযোগ আছে কি না, তা সরকারের ওপর নির্ভর করবে।

তরঙ্গ নবায়নে প্রস্তাবিত দামের চূড়ান্ত অনুমোদন চেয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিটিআরসি।

জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)।রোববার (৮ নভেম্বর)...

চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু...

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ।সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।জানা...