ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও মতপার্থক্যের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিস যাওয়ার আগে সাংবাদিকদের রুবিও এ কথা বলেন।

তেহরানের বিরুদ্ধে অবাস্তব দাবি উত্থাপনের অভিযোগ এনে রুবিও সতর্ক করে বলেন, আলোচনা কোনো বড় সাফল্যের কাছাকাছি নেই।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি দেশ বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে আমি আমরা কোনো বড় সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছি সে কথা বলতে পারছি না।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট সবসময়ই এই সমস্যাসহ যেকোনো সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করতে পছন্দ করেন। তবে দুর্ভাগ্যবশত, কখনো কখনো তা সম্ভব হয় না।’

তবে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে অগ্রগতি হলে, নতুন করে যুদ্ধে জড়ানোর নির্দেশ দেয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

সিএনএন-এর জিম সিউট্টোর সঙ্গে ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না তার ওপর। আমার মনে হয় না যে যুদ্ধের প্রয়োজন হবে—এমন সম্ভাবনা খুবই কম।’

জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)।রোববার (৮ নভেম্বর)...

মোবাইল অপারেটরদের পাশে জিএসএমএ, কী বলছে বিটিআরসি?

প্রায় ২১ হাজার কোটি টাকার তরঙ্গ নবায়ন ফি নিয়ে তিন মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিরোধ চলছে। অপারেটরদের পক্ষে নিয়ন্ত্রক...

চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু...

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ।সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার...