সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ | Kontho

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

সালমান মুক্তাদির

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পাঠানো দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অতি গোপনীয়’ উল্লেখ করে এই সংক্রান্ত জরুরি চিঠি পাঠানো হয়।

চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জরুরি ভিত্তিতে জমা, ব্যাংকগুলোতে হিসাব খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণী বা স্টেটমেন্ট এবং গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি নথিপত্র চাওয়া হয়েছে। একই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্জিত সুদের পরিমাণ এবং উৎসে কর কাটার তথ্যও চাওয়া হয়েছে। তথ্য সরবরাহে ১ ঘণ্টা সময় দেয়া হয়েছে ব্যাংকগুলোকে।