৭১ এ যারা এ দেশের বিরোধিতা করেছে, তারা আজও ষড়যন্ত্র করছে | Kontho

৭১ এ যারা এ দেশের বিরোধিতা করেছে, তারা আজও ষড়যন্ত্র করছে

৭১ এ যারা এ দেশের বিরোধিতা করেছে, তারা আজও ষড়যন্ত্র করছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ৭১ এ যারা এ দেশের বিরোধিতা করেছে, তারা আজও ষড়যন্ত্র করছে। ডিসেম্বরে পতন ঘটানোর কথা বলছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় নাক,কান,গলা ইন্সটিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাক, কান, গলা ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসা সেবার পরিসর বৃদ্ধি করা হবে। জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধির জন্য সরকারি হাসপাতালে বৈকালিক শিফট চালুর পরিকল্পনা করছে সরকার।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও চিকিৎসকদের মুখোমুখি করা হচ্ছে-এমন মন্তব্য যারা করে তারা স্বার্থান্বেষী। কোনো ফ্যাসিস্ট যাতে গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে না পারে, এজন্য সজাগ থাকতে হবে।