হকারদের সঙ্গে মুখোশ পরে ফ্যাসিস্টদের দোসররা সংঘর্ষে জড়িয়েছে | Kontho

হকারদের সঙ্গে মুখোশ পরে ফ্যাসিস্টদের দোসররা সংঘর্ষে জড়িয়েছে

হকারদের সঙ্গে মুখোশ পরে ফ্যাসিস্টদের দোসররা সংঘর্ষে জড়িয়েছে

ঢাকা উত্তর সিটি করপোশেনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, হকারদের সঙ্গে মুখোশ পরে ফ্যাসিস্টদের দোসররা সংঘর্ষে জড়িয়েছে। তারাই গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করেছে-অবিলম্বে এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) হাসপাতালে মিরপুরে হকারদের উচ্ছেদকালে সময় সংবাদের আহত ভিডিও জার্নালিস্ট সিফাতকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

সিটি করপোরেশন থেকে বার বার হকারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের পুনর্বাসনে সিটি করপোরেশনের থেকে কার্ড দেয়ার ব্যবস্থাও নেয়া হয়েছে। তবুও তারা এখানে আবার এসেছে। যখনই আসবে তখনই কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি।

এদিকে আজও মিরপুরে ফুটপাত দখল করে গড়ে ওঠা হকারদের অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এদিন সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরের চারপাশ ও সংলগ্ন হোপ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে সেগুলোর ধ্বংসাবশেষ সিটি করপোরেশনের ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।