আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেয়া হবে না | Kontho

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেয়া হবে না

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেয়া হবে না

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেয়া হচ্ছে না, আগামীতেও দেয়া হবে না, এটা সরকারের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‎আর্থিক প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা যাবে না।

তিনি বলেন, সরকারি অর্থ দিয়ে ইন্টারপ্রাইজ চলতে পারে না, সরকার বেসরকারি বিনিয়োগে ঝুঁকছে, আইসিবিকে সেই চিন্তা করতে হবে। ‎আইসিসিবিকে পরিপূর্ণ ডিজিটাল ব্যবস্থায় যেতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আইসিবিকে নতুনভাবে চিন্তা করতে হবে। ‎পুঁজিবাজারে বিরাট সম্ভাবনা রয়েছে, যেখানে আইসিবির সুযোগ রয়েছে।