জামায়াত এমপির জামাতাসহ তিন দিনের রিমান্ড | Kontho

জামায়াত এমপির জামাতাসহ তিন দিনের রিমান্ড

জামায়াত এমপির জামাতাসহ তিন দিনের রিমান্ড

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হা/ম/লা, ভাঙচুর ও লু/ট/পা/টে/র ঘটনায় করা মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- শাহ আলম ও শাহরিয়ার মাহমুদ।

এর আগে বুধবার তাদেরকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Reply