রূপপুরের ১ম ইউনিটে ভালভ এর ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন | Kontho

রূপপুরের ১ম ইউনিটে ভালভ এর ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন

রূপপুরের ১ম ইউনিটে ভালভ এর ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর প্রেসার অপারেটেড রিলিফ ভালভ এর ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক বার্তায় এ কথা জানায় মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, এই ভালভ বিকল হওয়ায় রূপপুরের বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তায় ছিল। রাশিয়া থেকে পাঁচজন বিশেষজ্ঞ এসে এটা পরীক্ষা করেন।