‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’

প্রেক্ষাগৃহে মুক্তির সাত বছর পর সম্প্রতি আবারও বড় পর্দায় মুক্তি পায় মার্ভেল ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা সফল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। আর মুক্তির পরপরই বিশ্ব বক্স অফিসে ঝড় তুলে আয়ের দিক থেকে আবারও শীর্ষস্থান দখল করেছে আলোচিত সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, পুনর্মুক্তির আয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ২০১৯ সালে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী ২.৭৯৭ বিলিয়ন ডলার আয় করে তৎকালীন সময়ে ‘অ্যাভাটার’-এর মূল আয়কে টপকে বিশ্ব সিনেমার ইতিহাসে এক নম্বর স্থান দখল করে।

এরপর ২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘অ্যাভাটার’ ২০২১ সালে চীনে পুনর্মুক্তি দেয়া হয়। দর্শকপ্রিয়তায় তখন সিনেমাটির আয় বেড়ে • দাঁড়ায় প্রায় ২.৯২ বিলিয়ন ডলার, যা ‘এন্ডগেম’-কে টপকে পুনরায় ‘অ্যাভাটার’-কে সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় প্রথম স্থানে ফিরিয়ে নিয়ে যায়।

বক্স অফিসের সর্বশেষ অবস্থান অনুযায়ী, ‘অ্যাভাটার’ প্রথম স্থানে এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দ্বিতীয় স্থানে ছিল। তবে প্রেক্ষাগৃহে আবারও সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পাওয়ায় ‘অ্যাভাটার’ সিনেমাটির রেকর্ড ছিনিয়ে আয়ের দিক থেকে বর্তমানে বিশ্ব বক্স অফিসে শীর্ষে অবস্থান করছে মার্ভেল ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।  জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...