সৌন্দর্যের মায়াজাল নিয়ে ৫৩তে পা ঐশ্বরিয়ার!

চোখের চাহনি, মায়াবী হাসি আর অভিনয়ের নৈপুণ্যে কয়েক দশক ধরে ভক্তদের মুগ্ধ করে রেখেছেন বলিউড অভিনেত্রী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। সৌন্দর্য, মেধা আর অভিনয়ের অনন্য মেলবন্ধনে আজ ১লা নভেম্বর ৫৩ বছরে পা দিলেন তিনি।

৫৩ বছরে এসেও লাস্যময়ী এ অভিনেত্রী যেন এক চিরসবুজ নাম। সময় বদলেছে, বদলেছে চলচ্চিত্রের জগৎ; কিন্তু তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর পর্দার উপস্থিতির আবেদন যেন আজও অমলিন। ভক্তদের কাছে তিনি শুধু একজন অভিনেত্রী নন, এক প্রজন্মের আবেগ, ভালো লাগা আর মুগ্ধতার নাম।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। এরপর মডেলিং থেকে পা রাখেন চলচ্চিত্রে।

১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু। একই বছর বলিউডে অভিষেক হয় ‘অউর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে।

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। অভিনেত্রীর জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘জোধা আকবর’, ‘গুরু’, ‘তাল’,‘ধুম ২’ ইত্যাদি। একেকটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। তবে ‘দেবদাস’ সিনেমায় ‘পার্বতী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।

সৌন্দর্য আর অভনয় গুণ দিয়ে শুধু বলিউড নয়, হলিউডেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন ঐশ্বরিয়া। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও ফ্যাশন মঞ্চে তার অংশগ্রহণ তার ক্যারিয়ারের মুকুটে দিয়েছে এক একটি রঙিন পালক।

ব্যক্তিজীবনে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। তাদের সংসারে আরাধ্য বচ্চন নামে একটি সন্তান রয়েছে।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...