দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার

বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতকে সরকার আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, শিগগিরই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ্ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। 

এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...