দ্রুতই পিপিপিতে পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যসেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবসে তিনি এ কথা বলেন৷ 

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুয়ায়ী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথমে পাঁচটি হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। হাসপাতালগুলোর সেবার চার্জ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে দ্রুত এ সেবা চালু করা হবে।

‎মন্ত্রী আরও বলেন, দেশে পিএসসি মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এরইমধ্যে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৭ জনকে বগুড়ায় পদায়ন করা হয়েছে। এছাড়া দেশে নতুন করে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এরমধ্যে বগুড়াও রয়েছে। 

পাশাপাশি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ সার্বিক চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত তলানিতে গিয়ে ঠেকেছে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১৫টি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ অনুষ্ঠান আয়োজনে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এছাড়াও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউলল করিম বাদশা উপস্থিত ছিলেন৷ 

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...