যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

ইরানে চলতি সপ্তাহান্তেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। ওয়াশিংটন ও ইসরাইলের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির মধ্যেই শুক্রবার (২৩ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি।

ইসরাইলি সেনাবাহিনীর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সপ্তাহান্তে হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ব্যারাক বলেন, ‘এই সপ্তাহান্তে হামলা হতে পারে কি? অবশ্যই।’

এর আগে এদিনই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা রাজ্যে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ‘আরেকটি ছোটখাটো এপিক ফিউরি’ অভিযান চালাতে পারে। একই সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আট মাসে গড়িয়েছে। আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে সংঘাতের অচলাবস্থা কাটেনি। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন নতুন করে হামলার ইঙ্গিত দিলো।

এদিকে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে নতুন করে সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফিন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও সংঘাত আরও তীব্র হলে বেসামরিক মানুষের জীবন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে।

এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে ইরানে হামলা চালানোর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এতে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার প্রবণতা আরও জোরালো হয়েছে।

এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী...

ডিবির অভিযানে ‘ভুল বোঝাবুঝি’, আহত ৩

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য। আহতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক (এসআই)...

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য...

তারেক ও এরদোয়ান বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদারে এ বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে...

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদার বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহধর্মিণী ফার্স্ট লেডি মাদাম এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের...