বাগেরহাট ও খুলনা সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

একদিনের সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন–সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপি’র বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার,  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।

মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। জানা...

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...

ইসরাইলের পরমাণু রহস্য নিয়ে ৬০ বছরের নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ছয় দশকের নীরবতা ভাঙার চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায়...