আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোটিয়ার

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

বুধবার (১১ নভেম্বর) আজ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনে প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সঙ্গে বৈঠক করবেন।

তার সফরসূচির মধ্যে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক ছাড়াও কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলন অংশগ্রহণ করবেন।

বিশেষ র‌্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

বৃষ্টিতে ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়েই বাড়ছে দূষণের মাত্রা। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। বেশ কিছুদিন ধরে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশিই ছিল। তবে...

অন্তর্বর্তী মেয়াদে কতটুকু ক্ষমতা নেতানিয়াহুর হাতে?

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে কাটেনি ধোঁয়াশা। কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি...

বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, অস্বীকার শীর্ষ নেতাদের

১১ দলীয় জোটের লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, জামায়াতের বিরুদ্ধে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যসহ নানান কারণে রাজনীতির মাঠে বিরোধীজোটের ভাঙন নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন,...

মধ্যপ্রাচ্যে সব সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান চরম অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার স্পষ্ট অভিযোগ, এই অঞ্চলের প্রায় প্রতিটি সংঘাতের নেপথ্যে...

৬৫৯ স্কুলেই নেই প্রধান শিক্ষক, পাঠদানে জটিলতা

পাবনায় এক হাজার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫৯টিতেই নেই প্রধান শিক্ষক।  দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নকাজ ও পাঠদান।  সংশ্লিষ্টরা...