২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে শারদীয় দুর্গাপূজা হবে দু’বার!

এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার সাক্ষী হতে চলেছে বাংলা ও বাঙালি। নতুন এ খবর তোলপাড় তৈরি করেছে নেটদুনিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের জোড়া সপ্তমী কিংবা ২০২৭ সালের জোড়া মহাঅষ্টমীর পর তিথি অনুযায়ী, ২০২৮ সালে এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার উৎসবে মাতবে বাঙালি।

আর এমনটি হবে পঞ্জিকার তিথি অনুযায়ী। হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় মূলত দুটি মত অনুসারে দুর্গাপূজা আয়োজিত হয়। একটি বিশুদ্ধ সিদ্ধান্ত, অপরটি সূর্য সিদ্ধান্ত।

বিশুদ্ধ সিদ্ধান্ত হল দৃকসিদ্ধ গণনা। অন্যদিকে, মহাজাগতিক অবস্থান দেখে সূর্য সিদ্ধান্তে তিথি, নক্ষত্র গণনা করা হয়। এ দুই সিদ্ধান্ত অনুসারে শারদীয় দুর্গাপূজা ২০২৮ সালে একই সময়ে পড়বে না।

জানা যায়, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ২০২৮ সালের পূজার আয়োজন করা হবে সেপ্টেম্বরের শেষ দিকে। আর সূর্য সিদ্ধান্ত মেনে পূজার আয়োজন করলে তা হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে। এ হিসেবে দুই পূজার আয়োজনে ১৫ দিনের বেশি ব্যবধান থাকবে।

জানা যায়, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো মঠ, মন্দির, আশ্রম ইত্যাদি সংস্থাগুলো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূজার আয়োজন করে। আর বনেদি বাড়ি , বারোয়ারি, সর্বজনীন পূজার আয়োজন করা হয় হয় সূর্য সিদ্ধান্ত মেনে।

বিরল এ ঘটনা এবারই প্রথম নয়। অতীতে ১৯৮০ সালে একবার দুই সিদ্ধান্ত অনুযায়ী দুইবার দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছিল। শাস্ত্রমতে, দুই পূজার আয়োজনই সঠিক। তবে এক বছরে দুইবার দুর্গাপূজার ক্ষেত্রে দুইবার সরকারি ছুটি ঘোষিত হবে না। অফিস, স্কুল, কলেজে ছুটি দেয়া হবে একবারই; সেটি হলো বারোয়ারি পূজার সঙ্গে মিল রেখে। 

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...