আসিফ আকবরের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুবৃত্তরা। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। এই ঘটনায় তিনি অক্ষত থাকলেও পরিবার ও সংগীতাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৪৮ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা প্রাইভেট কারটি লক্ষ্য করে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি করা হয়। এরপর দ্রুত অটোরিকশাটি চলে যায়। পরে জানা যায়, প্রাইভেটকারটি সঙ্গীতশিল্পী আসিফ আকবরের।

তবে হামলার সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। গুলির শব্দ শুনে বিশাল সেন্টারের তিনতলায় নিজের অফিস থেকে দ্রুত নিচে নেমে আসেন তিনি। হামলায় কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পরিবার বলছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি পরিবারের।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত কমিশনার আবুল বাশার তালুকদার জানিয়েছেন, এটি কি ব্যক্তিগত বিরোধের জের, নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

মগবাজারে বিশাল সেন্টারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত স্টুডিও রয়েছে। ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...