প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।


সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 


প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান।


এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন।ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...

দেড়শ ছাড়াল লিড, বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে...