হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৭, মামলায় আসামি শতাধিক

ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নলছিটি থানা পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় ৪০ জনকে এজাহারভুক্ত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আরো ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গ্রেফতার সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভরতকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদার (২৭), মিল্টন হাওলাদার (২০), বরিশালের বাবুগঞ্জের রাশেদ মৃধা (২৫) ও নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার শহিদুল ইসলাম (২৮)। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

এর আগে রোববার দুপুরে হামলা ও সংঘর্ষে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগিরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠে।

এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। প্রায় শতাধিক হামলাকারী পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আটক ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে সিরাজ এলাকা থেকে পালিয়ে যায়।

আকস্মিক এ ঘটনায় ফেরিঘাটসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিকেলে সিরাজ মোল্লার বাড়িসহ দপদপিয়া ইউনিয়নের একাধিক বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের আগেই হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ছিনিয়ে নেয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে একাটি মামলা দায়ের করেছে। 

গ্রেফতারদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

দীপাবলির ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও...

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার...

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় নগরীর...

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...