জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান বাধ্যতামূলক, জালিয়াতি বন্ধের আশা

আগামী ১ জুলাই ২০২৭ থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। স্ট্যাম্পের মূল্য বা পরিমাণ যা-ই হোক, এ নিয়ম কার্যকর হবে। তবে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ-চালানের পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।


মঙ্গলবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শাখার উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ধারা ১১এ এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ধারা ২(১)-এ দেয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল লেখার ক্ষেত্রে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।


বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রেও একই ধরনের শর্ত দেয়া হয়েছে। এ ক্ষেত্রে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রশিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।


এছাড়া একযোগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে যাদের পক্ষে অর্থ জমা দেয়া হচ্ছে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী টিআইএন, এনআইডি, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।


নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক পরিশোধ পদ্ধতি এ-চালানের মাধ্যমে স্বয়ংক্রিয় করার ফলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ এবং কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ এবং সরকারি রাজস্ব বাড়বে বলেও আশা করা হচ্ছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় নতুন প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ঋণের...

দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, বেচাকেনা বাড়লেও দাম নিয়ে হতাশ কৃষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এ বাজারে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হচ্ছে। যার...

তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেলের ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক ও...

বিশ্ব মঞ্চে বরেন্দ্রর খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব  করছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। আন্তর্জাতিক এ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তিনি জলবায়ু পরিবর্তনের...

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ...