কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।


তিনি বলেন, কারিগরি সমস্যার সমাধান হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে আরটিজিএস লেনদেন।


এর আগে সিবিএসে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। ওই সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।


আরটিজিএস এমন একটি পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যায়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। ফলে অর্থ স্থানান্তরের জন্য অতিরিক্ত অপেক্ষা করতে হয় না।


বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে স্থানীয় মুদ্রায় আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর করা হয়। এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন পরিমাণ এক লাখ টাকা। ২০১৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশে আরটিজিএস সেবা চালু করে।

দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, বেচাকেনা বাড়লেও দাম নিয়ে হতাশ কৃষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এ বাজারে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হচ্ছে। যার...

তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেলের ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক ও...

বিশ্ব মঞ্চে বরেন্দ্রর খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব  করছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। আন্তর্জাতিক এ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তিনি জলবায়ু পরিবর্তনের...

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড...