কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় নতুন প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা পাওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো দুর্যোগের প্রভাব পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া এবং মানুষের বাস্তুচ্যুতির মতো সংকট দিন দিন প্রকট হচ্ছে।

এমন পরিস্থিতিতে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্যাশা জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করা। ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজ শর্তে অর্থ পাওয়ার দাবি তুলে ধরবে ঢাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, ‘কার্বন নিঃসরণ কমাতে কার্যকর উদ্যোগ নেয়া গেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশের জলবায়ু ঝুঁকি বেশি হওয়ায় এ পরিস্থিতিতে ঋণের পরিবর্তে অনুদান দেয়া উচিত।’

পরিবেশমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেন, ‘নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অতিরিক্ত অর্থায়ন জরুরি। বাংলাদেশের অগ্রাধিকার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো হলেও সে জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হবে।’

এদিকে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে। সেখানে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক

সাগরপথে মাছ ধরার নৌকায় করে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী-পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর)...

দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, বেচাকেনা বাড়লেও দাম নিয়ে হতাশ কৃষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এ বাজারে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হচ্ছে। যার...

তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেলের ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক ও...

বিশ্ব মঞ্চে বরেন্দ্রর খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব  করছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা।আন্তর্জাতিক এ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তিনি জলবায়ু পরিবর্তনের...

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ...