কিশোরগঞ্জে গভীর রাতে কলেজ বাসে অগ্নিসংযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে একটি কলেজ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।


সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে পুলিশ ফাঁড়ির অদূরে ভৈরব মহিলা কলেজের ছাত্রীদের বহনকরা বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ সময় বাসে কেউ ছিল না। খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, পিরিজপুর বাজারে বিআরটিসির একটি খালি বাসে আগুন লাগার খবর পাই। রাত ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


জানা গেছে, বিআরটিসির বাসটি ভৈরব মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবহন করত। রাতে এটি পিরিজপুর বাজারে পার্ক করে রাখা হত। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় নতুন প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ঋণের...

দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, বেচাকেনা বাড়লেও দাম নিয়ে হতাশ কৃষক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এ বাজারে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হচ্ছে। যার...

তিন নির্বাচনে কলকাঠি নেড়েছিল গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেল

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেলের ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক ও...

বিশ্ব মঞ্চে বরেন্দ্রর খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব  করছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। আন্তর্জাতিক এ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তিনি জলবায়ু পরিবর্তনের...

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ...