প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় আগের তুলনায় পুলিশ অনেক সক্রিয়। এ অবস্থায় যৌথবাহিনী মাঠে নামার সম্ভাবনা নেই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, কোনো কোনো ক্ষেত্রে বর্তমানে অপরাধ প্রবণতা বেড়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলের সেই নৈরাজ্যের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক ভালো রয়েছে।
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সরকার বিব্রত জানিয়ে তিনি বলেন, যেখানেই যে ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেয়া হচ্ছে। রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে। আরও খতিয়ে দেখে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
