আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পূজার সার্বিক নিরাপত্তা রক্ষায় অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে পূজার আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এই তথ্য জানান।
পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সমন্বয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন সনাতন ধর্মের নেতারা। আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো ইউনিটের প্রতিনিধিরা এতে অংশ নেন।
তিনি বলেন, হেডকোয়ার্টার থেকে গোটা দেশের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্য যে কোনো সময়ের তুলনায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভালো বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে একটি অ্যাপ চালু করা হচ্ছে। বিদ্যুত সরবরাহ নিরবিচ্ছিন্ন করা হবে।
সরকার আগের চেয়ে ছুটি এবং অনুদানের পরিমাণ বাড়িয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
