গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন | Kontho

গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ অধিবেশনে ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের কাছে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা পেয়েছেন বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে বিশ্ব নেতৃত্বের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছেন। এটি ঐতিহাসিক ভাষণ।’

তারেক রহমান সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়তে অন্যান্য দেশকে বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করে তার এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকারের প্রধান হিসেবে জাতিসংঘ সফর গণতন্ত্রের দৃঢ় পদচারণা। এটি বৈশ্বিক কূটনীতিতে মাথা উঁচু করে দাঁড়ানোর পদক্ষেপ। প্রতিটি দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মাহদী আমিন বলেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বনেতাদের কাছে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা পেয়েছেন প্রধানমন্ত্রী।’

বিএনপি কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে

সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম বাড়ছে। সরকার মূল্য নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে।’