ফেনী সফরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁসপয়েন্টে তাকে স্বাগত জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
