যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি সরকারঃ স্বরাষ্ট্রমন্ত্রী | Kontho

যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি সরকারঃ স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি সরকারঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি সরকার।

বিদ্যমান বাহিনীগুলোর সমন্বয়ে অভিযান পরিচালনা করবে, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত কার্যক্রম।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কারো দায়িত্বে অবহেলা দেখা গেছে। তাই তাদের শুধু প্রত্যাহার নয় যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে সরকার।’ ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।’