জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্টর নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস

জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্টর নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। মার্কিন কর্মকর্তারা জানান, ইরানি প্রতিনিধিদলের অন্যান্য কর্মকর্তার নিরাপত্তায় আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস (ডিএসএস)।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান ও ইরানি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত ফেডারেল নিরাপত্তা সংস্থাগুলোকে সহায়তা করছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরো। এর পাশাপাশি এনওয়াইপিডির গোয়েন্দা সদস্য, ডিটেকটিভ এবং হাইওয়ে প্যাট্রোলের সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত রয়েছেন।

জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরে জাতিসংঘের সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজনে অংশ নিয়ে আসছে। সর্বশেষ দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি।

তবে চলতি বছর নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদলের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর তুলনায় নজিরবিহীন বলে উল্লেখ করা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কূটনৈতিক আয়োজনে এমন এক সময়ে ইরানি প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদল অংশ নিচ্ছেন, যখন দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।