গোলান সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে

গোলান সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে।

সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “গোলান সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে।” তিনি জানান, গোলানের মর্যাদা পরিবর্তন বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের আলোকে প্রতিহত করা হবে।

আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের “ভিন্ন ব্যাখ্যা” থেকে বিরত থাকা দেশগুলোর প্রশংসাও করেন আল-শারা।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় এবং ১৯৮১ সালে অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেয়।

ভাষণে, নিজ দেশের ওপর ইসরাইলের হামলার নিন্দাও জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এছাড়া সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট আল-শারা বলেছেন, “সিরিয়া তার পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রাখবে এবং এই মঞ্চ থেকেই নিজের মর্যাদা পুনরুদ্ধারের প্রক্রিয়া চালিয়ে যাবে।”