জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার (২৪ সেপ্টেম্বর) পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক নির্বাহী বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে নেতারা বলেন, সরকার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে জনজীবনকে আরও সংকটে ফেলেছে। এরই মধ্যে বাসভাড়া ও বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়বে। তারা বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি জানান।
বৈঠকে শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে নেতারা বলেন, গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা না করে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে এবং গণরায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে।
আমীরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
